হুগলীর চিত্রশিল্পীর আর্ন্তজাতিক সম্মান লাভ

হুগলীর চিত্রশিল্পীর আর্ন্তজাতিক সম্মান লাভ

কৌশিক ঘোষ,হুগলী :

হুগলীর ভদ্রেশ্বরের বাসিন্দা চিত্রশিল্পী সমরেশ পোদ্দার সম্প্রতি আর্ন্তজাতিক সম্মান লাভ করলেন। থাইল্যান্ডের চুড়ালঙ্কন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশানাল আর্ট এক্সিভিশনে ভারতীয় দেবদেবীদের নিয়ে অঙ্কণ প্রদর্শণীতে চিত্রশিল্পী সমরেশ পোদ্দারের অঙ্কন স্থান পেয়েছে। তার অঙ্কণ মা দুর্গা যার স্বীকৃতি স্মরূপ তিনি সংশাপত্র সম্মাননা ও সোনার বৌদ্ধ মূর্তি উপহার পান। সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের মাধ্যমে বাংলা থেকেও অনেক চিত্রশিল্পী ভারতের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করেন। চিত্রশিল্পী সমরেশ পোদ্দার এর আগেও বাংলাদেশ সহ নানা দেশ থেকে আর্ন্তজাতিক সম্মান লাভ করেছেন। হুগলীর চাঁপদানী পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র ও তার এই সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তার এই সাফল্যে খুশি গোটা পরিবার পাড়া পড়শী ও আত্মীয়স্বজন সকলেই। তার স্ত্রী মৌ পোদ্দার জানান তিনি ও তার ছেলে ছোট্ট সৃজন পোদ্দার ও তাকে নানা ভাবে মোটিভেশন করেন। চিত্রশিল্পী সমরেশ পোদ্দার জানান আগামীদিনে অঙ্কণ নিয়ে তিনি আরো এগিয়ে যেতে চান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *