হুগলীর মগরায় সরস্বতী পুজো জমজমাট

 কৌশিক ঘোষ,হুগলী:- হুগলীর মগরায় জমে উঠেছে সরস্বতী পুজো। হরেকরকম থিম মন্ডপ  ও আলোক সজ্জায় সেজে উঠেছে হুগলীর মগরা শহরতলী। আজ সন্ধ্যায় হুগলীর মগরা জাঙ্গালপাড়ার শ্রী সংঘের ৭৫ তম বর্ষের সরস্বতী পুজোর উদ্বোধন করলেন বেলুড়মঠ রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী নিষ্ঠানন্দজী মহারাজ। এলাকার দুস্থ মানুষজনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্বোধনী কর্মসূচি সমাপ্ত হয়। ৭৫ তম বছরে এবারে তাদের মন্ডপ কেরলার তিরুবনন্তপুরামের পদ্মনাভস্বামী মন্দিরের আদলে নির্মিত হয়েছে। হুগলীর মগরায় ছোট বড়ো মিলিয়ে প্রায় শতাধিক সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। হরেকরকম থিম মন্ডপ ও আলোক সজ্জা সকলের নজর  কাড়ে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *