হুডখোলা জিপে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে অভিনেতা সোহম চক্রবর্তী

তন্ময় মাহারা: মালদা:- হুডখোলা জিপে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসুন ব্যানার্জীর সমর্থনে ভোট প্রচার করলেন টলিউডের অভিনেতা সোহম চক্রবর্তী।মালদা বিধানসভার পুরাতন মালদা পুরসভা এলাকার

 একাধিক ওয়ার্ডে ভোট প্রচার করেন। এই প্রচার অভিযানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুরও, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস। প্রায় দুইশোটির বেশী বাইক নিয়ে মিছিলও হয়। টলিউডের অভিনেতা সোহম চক্রবর্তীকে হাতে কাছে পেয়ে তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *