কৌশিক মুখার্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:
দীঘায় জগন্নাথ দেবের নবনির্মিত মন্দির উদ্বোধনের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন র্যাশনের মাধ্যমে রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে জগন্নাথ দেবের মহাপ্রসাদ।
তার ঘোষণা মত ২০ শে জুন থেকে জেলায় জেলায় শুরু হয়েছে র্যাশনের মাধ্যমে বাড়ি বাড়ি জগন্নাথ মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার কাজ। এইদিন আসানসোল পৌরসভার ১৬নম্বর ওয়ার্ডের সবনপুর রেশন দোকান ও চলবলপুর রেশন দোকানের মাধ্যমে দেওয়া হলো দিঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ।এদিন দুটি রেশন দোকানে নিজে উপস্থিত থেকে ক্ষতিয়ে দেখেন ১৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মুনমুন মুখোপাধ্যায়, কুলটি ব্লক যুব তৃর্ণমুল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত সহ আরো অনেকে।