২০তম বর্ষের সুভাষ গ্রামীণ বই মেলার উদ্বোধন

কৌশিক মুখার্জী: সালানপুর:-

পশ্চিম রাঙ্গামাটিয়া ইয়ুথ ক্লাবের পরিচালনায় ২০তম বর্ষ রূপনারায়ানপুর সুভাষ গ্রামীণ বই মেলার উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ও রাস্তার মাস্টার নামে পরিচিত দ্বীপ নারায়ণ নায়েক।তাছাড়া বিশেষ ভাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোঃ আরমান,পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ সমাজসেবী ভোলা সিং,ক্লাবের সম্পাদক ইন্দ্রনীল রায়,সভাপতি শুভেন্দু নাথ এবং আরো বিশিষ্ট ব্যক্তিগণ।
এইদিন ফিতে কেঁটে,প্রদ্বীপ উজ্জ্বলন ও ক্লাবের পতাকা উত্তোলন করে মেলার মেলা উদ্বোধন করা হয়।তাছাড়া মেলা চত্বরের প্রতিটি বইয়ের দোকান ঘুরে দেখেন বিশেষ অতিথিরা।এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় জানান গ্রামাঞ্চলে এত সুন্দর ভাবে বই মেলা পরিচালনা করার জন্য উদ্যোক্তাদের বিশেষ ধন্যবাদ।তিনি বইমেলায় এলাকাবাসীদের আসার জন্য আহ্বান জানান।ও বই কেনার জন্য অনুরোধ করেন।তিনি বলেন বই মেলায় আসুন বই কিনে বই পুড়ুন।কারণ এখন সমস্ত মানুষ মোবাইল ফোনে এত ব্যাস্ত হয়ে পড়েছে যে বই পড়ার সময় নেই তাদের কাছে।তাই বই কিনুন বই পড়ুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *