২১ শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল উস্থী বিধায়ক তৃণমূলের কার্যালয়ে

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– মগরাহাট পশ্চিম ব্লক সভাপতি ও প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী তথা বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার ডাকে উস্থী বিধায়ক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ২১ শে জুলাই ধর্মতলা চলো এর ডাকে তারই আগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এখানে উপস্তিত ছিলেন মগরাহাট পশ্চিম বিধান সভার বিধায়ক তথা প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা, মুজিবর রহমান মোল্লা অধ্যক্ষ দ :২৪ পরগনা জেলা পরিষদ, মগরাহাট পশ্চিম ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সব্যসচী গায়েন, জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি, মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা,জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মধ্যক্ষ মানবেন্দ্র মণ্ডল, যুব কার্যকরী সভাপতি নাজমুল দপ্তরী,যুব নেতা সাবিরুদ্দিন পুরকাইত, সহ মগরাহাট পশ্চিম ব্লকের সকল নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থক সহ অন্যান্যরা। জানা যায় বিধায়ক, ব্লক সভাপতি ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে আগামী একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবস উদযাপনের প্রস্তুতি সভার আয়োজন করা হল। এই প্রস্তুতি সভা থেকে মগরাহাট পশ্চিম তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধর্ম তলায় কিভাবে পৌঁছবেন এবং কত সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী ধর্মতলায় যাবেন তার একটি রূপরেখা প্রকাশ করলেন বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ প্রমুখ। এখানে উপস্তিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক দের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *