২৫ তম বার্ষিক অনুষ্ঠানে কম্বল বিতরণ সমাজসেবী সংস্থার

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল:- রবিবার অন্ডাল ভাবপ্রচার সোসাইটির ২৫ তম বার্ষিক অনুষ্ঠান উদযাপিত হল অন্ডাল নর্থবাজারে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি দশরথ সেন রানীগঞ্জ বিবেকানন্দ সেবা কেন্দ্রের স্বামী সুব্রতানন্দ সহ সোসাইটি সদস্যরা। স্বামী সুব্রতানন্দ বলেন যে বাৎসরিক অনুষ্ঠানে মায়েদের কম্বল ও প্রসাদ বিতরণ করা হয়। বিবেকানন্দ ভাবপ্রচার সোসাইটি বিগত বেশ কয়েক বছর ধরেই সেবা কাজ করে আসছেন এবং করেও যাবেন এটাই প্রমাণ করে দিল , “শিব জ্ঞানে জীব সেবা”। এখানে আরো মহারাজেরাও আসবেন এখানে ঠাকুর মা ও স্বামীজি নিয়ে কথা বলবেন, আসল উদ্দেশ্য হল “শিব জ্ঞানে জীব সেবা”প্রত্যেকের মধ্যে যে ভগবান বিরাজ করছেন সেটা মানুষের মধ্যে প্রকাশ পায়। সভাপতি দশরথ সেন জানান যে  ২৫ তম এই অনুষ্ঠানে শীতবস্ত্র এবং প্রসাদ বিলে করা হয়েছে ১০০  জনকে শীতবস্ত্র প্রদান করা হয়। সুতপা সেন জানান যে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি এবং আগামী দিনে যেন এর থেকেও বড় অনুষ্ঠান করতে পারি এই আশীর্বাদ ঠাকুর মা ও স্বামীজীর কাছে কৃপা করি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *