৫ থ্যালাসেমিয়া রোগীদের আজীবন দায়িত্ব নেওয়া হল

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:– গৌড়দহ দীননাথ স্মৃতি বিদ্যামন্দিরের কর্ণধার ও সোনারতরী চ্যরিটেবিল ট্রাস্টের সহ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী সুব্রত মন্ডল ও এক টাকার পাঠশালার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবী শ্রীকান্ত বধুক এদের যৌথ উদ্যোগে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। প্রতি মাসে ওই থ্যালাসেমিয়া রোগীদের ৫০০ টাকা করে আর্থিক সাহায্য করবেন। এছাড়াও রক্ত ও ওষুধ দিয়ে সহযোগিতা করবেন তারা। এক অনুষ্ঠানের মাধ্যমে ওই আর্থিক সাহায্য তুলে দেন সুব্রতবাবু ও শ্রীকান্ত বাবু। এদিন বেঙ্গল মিডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে অমৃত সুধা কর্মসূচি পালন করা হয় গৌড়দহের এক টাকার পাঠশালায়। এক টাকার পাঠশালার শিশুদের হাতে পুষ্টিকর খাবারের প্যাকেট তুলে দেন বেঙ্গল মিডিয়া ফাউন্ডেশন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌড়দহের বিশিষ্ট সমাজসেবী সুব্রত মণ্ডল, এক টাকার পাঠশালার উদ্যোক্তা শ্রীকান্ত বুধক সহ অন্যান্য শিক্ষক ও বেঙ্গল মিডিয়া ফাউন্ডেশনের তরফে সাংবাদিক গৌতম চক্রবর্তী
অনিন্দিতা সিনহা সমাজসেবী দীপা চক্রবর্তী শিক্ষিকাবৃন্দ। গৌড়দহের দীননাথ স্মৃতি বিদ্যামন্দির স্কুল প্রাঙ্গণে তালদি, পিয়ালি ও গৌড়দহ এলাকার ৫ থ্যালাসেমিয়া রোগীদের হাতে সারা জীবনের জন্য প্রতি মাসে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানান তারা। আশাকরি এই সাহায্যের ফলে তাঁদের বেশ কিছুটা উপকার হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *