20 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কালভার্ট কাজের উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়

কাজল মিত্র: বারাবনি:- আজ বারাবনী বিধানসভার অন্তর্গত ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের হানন্যা পাড়া গ্রামে প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে একটি কালভার্ট যে কালভার্ট টির কাজ এর উদ্বোধন করা হল আজ রবিবার। এই কালভার্ট টির নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে কাজের সূচনা করেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় একই সঙ্গে  উপস্থিত ছিলেন বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ ,এদিন অসিত সিংহ মহাশয় জানান যে এই গ্রামে কালভার্টটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল গ্রামের মানুষের চাহিদা ছিল যে এই জলাজীর্ণ কালভার্টটি ঠিক করে দেওয়ার যার কারণে তিনি বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় কে জানান একই সাথে বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় জেলা শাসকের তরফে তহবিলের ব্যবস্থা করা হয়েছিল,আর সেই থেকেই এই রাস্তার কাজের সূচনা হল যার মোট খরচ হবে প্রায় কুড়ি লক্ষ টাকা। 

তিনি এও জানান যে এখানকার রাস্তার অবস্থাও খুব ভাল নয়,আগে জানা থাকলে পথশ্রী প্রকল্পে এ রাস্তা ধরে নেওয়া যেত তবে কোন ব্যাপার না এটিও খুব শীঘ্রই তৈরি করা হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *