ফলতায় তাজপুর প্রাথমিক বিদ্যালয়ে ষান্মাসিক শিশু পত্রিকা কুঁড়িপত্র প্রকাশিত হলো

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:– বেশ কিছু বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে ফলতা থানার অন্তর্গত খর্দ শাসন তাজপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র প্রচেষ্টা ষান্মাসিক শিশু পত্রিকা কুঁড়িপত্র প্রকাশিত হলো ।ছোটোদের কলমে ছোটোদের লেখা কুঁড়িপত্র পত্রিকার তৃতীয় সংখ্যা প্রকাশিত হলো। এখানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় শিক্ষক অমরেশ মুখোপাধ্যায়, টাট্টুঘোড়া সাহিত্য পত্রিকার সম্পাদক সুণীল করণ, আইনজীবী তপনকান্তি মন্ডল, বোধিপীঠ পাঠাগারের উদ্যোক্তা এবং সমাজসেবী শুভেন্দু বোষ, “ভোরের আলো” পত্রিকা সম্পাদিকা আয়েদা খাতুন, এছাড়াও উপস্থিত ছিলেন সচীন রায়চৌধুরী,সাহিত্যিক শিশির পাইক, গৌতম হালদার, কবি মানস চক্রবর্তী, কবি অলোক প্রামাণিক, শিক্ষক প্রসেনজিৎ প্রামাণিক , সাহিত্যিক ও মাস্টার মশাই স্বপনকুমার মান্না, জ্যোতিষী শ্রী তন্ময় আচার্য,সমাজসেবী বিশ্বজিত জানা, কল্যাণ দাস, রূপক গায়েন, মৃগাঙ্কশেখর, চিত্র শিল্পী লক্ষ্মণ মন্ডল, সুজয় কপাট,বলরাম দাস, মাধাই দাস সহ আরও বিশিষ্ট শিক্ষকমহাশয়, শিক্ষিকাবৃন্দ এবং গ্রামবাসীবৃন্দ। একেবারে চাঁদের হাট অনুষ্ঠান সহযোগিতায় সহশিক্ষিকা স্নিগ্ধা হালদার মন্ডল, উপস্থিত ছিলেন সহসম্পাদক প্রীতিকণা কয়াল মন্ডল। বিশেষ উদ্যোক্তা শিক্ষিকা অঞ্জনা গোরিয়া সাহু তিনি জানান সর্বশেসে স্কুলের কুঁড়িদের নাচ গান এবং আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছে।প্রত্যেকের সমবেত উদ্যোগে কুঁড়িপত্র আরও এগিয়ে চলুক,এই আশ্বাস দিচ্ছি। সবাই এভাবেই পাশে থাকুন। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *