সময়

অনুভা সরকার (বাঁকুড়া)

সন্ধ্যাটা জনান দিয়েছিলো আজ শঙ্খ ধ্বনি পড়েনি।
তুলসী গাছের প্রদীপটা বলে ছিল সে আজ জ্বলিনি।
একটা মানুষ চলে যায়—
রেখে যায় মায়া!
তবু দিন আসে দিন চায়!
স্মৃতির ঘরে যদি দি ধুঁয়া,
হয়তো কিছু স্মৃতি বেঁচে যায়!

তবে কিছু স্মৃতিকে আমরা নিজেরাই মারি!
কিছু স্মৃতিকে আঁচল পেতে ধরি!
গোধূলির সেই রঙ নিভে যায় কারো- কারো,
তবু তারা আছে বেঁচে!
আচ্ছা এর চাইতে মৃত্যু কি ভালো.?
পিঁপড়েরাও বাসা বাঁধে,
জানে না কখন পড়বে কার পায়ের নিচে!
মৃত্যু কি বলে যায়?
তোর ঘরে আসছি এবার!

বাঁধি আমরা বাসা।
স্বপ্নের গড়ি আশা।
সব স্বপ্ন কি পূরণ হয়.?
কিছু স্বপ্ন তো ভেঙেও যায়!
মেনে নেওয়া মানিয়ে নেওয়ার খেলায়,
কেউ কেউ জিতে যায়,কেউ আবার হারিয়ে যায়!
তাই সময় তুই জিতে যাস।
সব কিছু যে সময়ে হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *