বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

বাইজিদ মন্ডল: রায়দীঘি:– সাংবাদিকতার নীতিমালা,অনুসন্ধানী সাংবাদিকতায় লক্ষ্যণীয় বিষয় সমূহ ও তথ্য অধিকার আইন অবহিতকরণ সহ আরো অন্যান্য বিষয় নিয়ে সাংবাদিকদের বাৎসরিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় কোম্পানির ঠেক দীঘির পাড় অঞ্চলে বকুল তোলায় ডি এন নিউজ হেড অফিসে। সম্প্রতি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবী তথা ডি এন নিউজ বাংলার এডিটর মির সাত্তার সাহেব। এখানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য উদয় হালদার,উত্তম হালদার উপ প্রধান দিঘিরপাড় অঞ্চল,আব্দুল হাকিম ইমাম এসোসিয়েশন জেলা সম্পাদক, ডিএন নিউক বাংলার এডিটির মির সাত্তার সাহেব,ব্লক ২ মাইনরিটি সেলের সেক্রেটারি হাবীবুল্লাহ দপ্তরী,বিশিষ্ট সমাজসেবী উৎপল ঘোষ সহ অন্যান্যরা।এই অনুষ্ঠান টি পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক সানোয়ার হোসেন।এদিন প্রধান অতিথি জেলা পরিষদের সদস্য উদয় হালদার তিনি বলেন বিভিন্ন স্থান, ক্ষেত্র, বিষয় ইত্যাদিকে ঘিরে বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ সংগ্রহসহ বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহপূর্বক সংবাদ কিংবা প্রতিবেদন রচনা করে সংবাদ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করে থাকেন। পেশাজীবি হিসেবে একজন সাংবাদিকের কাজই হচ্ছে সাংবাদিকতায় সহায়তা করা এবং মিথ্যা খবর খবর পরিবেশন না করে, বাস্তব অবস্থায় সঠিক জিনিসকে মানুষের সামনে তুলে ধরা। পাশাপাশি তিনি শাসক রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান। এই প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ১২ জন তরুণ-তরুণী অংশগ্রহন করেন,তাদের কে মোমেন্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। প্রশিক্ষনে সাংবাদিকতা, সংবাদপত্র ও তার ইতিহাস, সংবাদ লেখার কৌশল, সাংবাদিকতার সমস্যা, শব্দের বানান ও ব্যবহার, সাংবাদিকতায় তথ্য প্রযুক্তি, ভিডিও ধারণ, ছবি তোলা, ফিচার, সাংবাদিকতার নীতিমালা ও আইন ইত্যাদি বিষয়ে সেশন, এই গুরুত্ব বিষয় নিয়ে পর্যাচলোনা করেন বিশিষ্ট সাংবাদিক সানোয়ার হোসেন কুলপী। বিশেষ অতিথি ইমাম এসোসিয়েশন এর জেলা সম্পাদক আব্দুল হাকিম তিনি বলেন তথ্য প্রযুক্তির এ যুগে সাংবাদিকদের সব বিষয়ে জ্ঞান থাকা দরকার। সাংবাদিকদের মান উন্নয়নে প্রশিক্ষনের বিকল্প নেই। অংশগ্রহনকারীরা এ কর্মশালায় অনেক কিছু শিখেছেন,এ জ্ঞানকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। এধরনের কর্মশালা সত্যিই প্রশংসার দাবি রাখে। আয়োজক মির সাত্তার সাহেব আগামীতে জেলার অন্যান্য জায়গায় এ ধরনের কর্মশালা করার আশাবাদ প্রকাশ করেন। মাইনরিটি সেলের ব্লক ২ সেক্রেটারি হাবীবুল্লা দপ্তরী তিনি সাংবাদিকদের পেশাগত উন্নয় এবং তাদের অধিকার সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *