প্রাপ্তি

অনন্যা চক্রবর্তী (কলকাতা)

রোজই অতীত থেকে তুলে আনি কিছু ভাঙা স্বপ্ন।

নিভৃতে বসে যত্ন করে উন্মোচন করি ফ্যাকাসে হয়ে যাওয়া রঙিন মোড়কগুলো!

হাত বাড়িয়ে ছুঁতে চাই এক অস্পষ্ট কলেবর
কিন্তু চোখ দুটো ঝাপসা হয়ে আসে !

ক্ষীণ দৃষ্টিশক্তির জন্য নাকি অশ্রুধারা হেতু তা বুঝতে চায় না মন।

শরীরী আবেদন বারবার বোঝাতে চায়
কিছু নিন্দনীয় অভিলাষ,,,,,।
অভিলাষ নিন্দনীয়ও হয় কখনো কখনো,

ভাবনার আড়ালে শুনতে পাই সমাজের মেকি চিৎকার-—হা রে রে রে….করে ছুটে আসে তির্যক বাক্যবান,
“পাপ পাপ, পাপ করছিস তুই”।

পাপ…! কিসের পাপ ?

আমাদের প্রাপ্য অধিকারগুলো ওরা মিটিয়ে দিতে পারবে কি? পারবে না তো ।

ইচ্ছে হয় এক জীবনের যত না-পাওয়ার যন্ত্রণা সব সমাজের হাতে তুলে দিয়ে চলো যাই নিরুদ্দেশের পথে !

স্বপ্নের ঘর যদি মরীচিকা হয়
কল্পিত বাসনার গন্ধ মেখে গায়,
—চলো হারিয়ে যাই ,,,,।

—অংশুমালি এই জন্মে আর তো কিছুই পেলাম না..
তোমার আদর-ভালোবাসাটুকু আমার পরম পাওয়া,

এই জীবনের এক তৃপ্তিকর পাথেয় হয়ে থাক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *