
শাকতোড়িয়ার রক্তা এলাকায় এক আদিবাসী মহিলা ধ*র্ষণের ঘটনায় দোষীর শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল
কাজল মিত্র: কুলটি:- দীনকয়েক আগে আসানসোলের কুলটি থানার অন্তর্গত শাকতোড়িয়ার রক্তা এলাকায় এক আদিবাসী মহিলা ধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে ছিলো!অভিযোগ কারী আদিবাসী মহিলার পরিবারের সদস্য রা সেই সময় বাড়িতে ছিলেন না সেই সুযোগে এলাকার অভিযুক্ত দিনু গোপ গভীর রাত্রে বাড়িতে ঢুকে ওই মহিলা কে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছিলো শাকতো ড়িয়া ফাঁড়িতে!যদিও অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত গ্রেফতার করে দিনু গোপ কে!ঘটনার প্রতিবাদে রবিবার আদিবসি জুমিত গাওতা (কুলটি ব্লক )পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ (কুলটি শাখা )এর যৌথ আহবানে বিক্ষোভ মিছিল এদিন শাকতোড়িয়া ঝালবাগান থেকে শাকতোড়িয়া ফাঁড়িতে আসেন মিছিল করে!ধামসা মাদল বাজিয়ে তীরধনুক হাতে কুড়োল হাতে এই বিক্ষোভ মিছিল করেন এদিন বিক্ষোভের শেষে শাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ কে স্মারকলিপি দেন!গ্রেফতার অভিযুক্ত দিনু গোপ কে ফাঁসির সাজার দাবি জানানো হয়।

