শৈশব
প্রান্তিক কাপড়ী (হলদিয়া, পূর্ব মেদিনীপুর)

কোন এক গোধূলি আঁধারে —
স্বপ্ন ভরা চোখে কল্পনার চাদরে সময়ের স্রোতে,
নিজের অজান্তে অনেক বছর পরে খুঁজে ফিরি।
সেই ধুলি মাখা ফুটবল, ভাঙাচোরা ক্রিকেট ব্যাট।
খুব যত্ন করে আগলে রাখা চিলেকোঠার বাউন্ডুলে ঘুড়ি,
হাতড়ে বেড়াই পুরনো দিনের রূপকথার স্মৃতি।
তেপান্তরের মাঠে ব্যাঙ্গমা ব্যাঙ্গমীর, কলাবতীর লুকোচুরি,
দিন পাল্টায় রং বদলার অস্থির মনে!
আমার অসমাপ্ত কাহিনীতে উঁকি দেয় শৈশব।।
CATEGORIES কবিতা

