পানীয় জলের দাবিতে উত্তাল বিজয়নগর

কাজল মিত্র: জামুড়িয়া:- এক মাস কেটে গিয়েও ফোঁটায় ফোঁটায় জল মিলছে না। অভিযোগ, আবেদন – সবই বিফল। অবশেষে ক্ষোভে ফেটে পড়ল জামুরিয়ার বিজয়নগর। শুক্রবার সকালে পানীয় জলের দাবিতে হঠাৎই রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন শতাধিক গ্রামবাসী। পথ অবরোধ হতেই থমকে যায় যান চলাচল, সৃষ্টি হয় ব্যাপক যানজট।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস ধরে এলাকায় পানীয় জলের সরবরাহ কার্যত বন্ধ।অথচ বিজয়নগর গ্রামেই রয়েছে একটি বড় জলের ট্যাঙ্ক, যেখান থেকে জামুরিয়ার নানা প্রান্তে জল সরবরাহ করা হয়। অথচ, সেই ট্যাঙ্কের পাশেই বসবাস করা মানুষদের বাড়িতে জল পৌঁছচ্ছে না।

বিক্ষোভকারীদের অভিযোগ, আমাদের চোখের সামনেই ট্যাঙ্ক থেকে জল যায় অন্যত্র। অথচ আমরা নিজেরাই তীব্র জলসংকটে দিন কাটাচ্ছি।অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের নীরবতা ও প্রশাসনিক উদাসীনতায় বিপাকে পড়েছেন এলাকাবাসী।

প্রায় কিছুক্ষণ ধরে চলা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ ও জামুরিয়া ট্রাফিক গার্ডের পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *