বালি মাফিয়াদের বিরুদ্ধে সরব হলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা

বালি মাফিয়াদের বিরুদ্ধে সরব হলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -:

          নিজের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বালি মাফিয়াদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্র পাল।

           তার প্রধান অভিযোগ ৮৭ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের প্রশ্রয়ে এবং পুলিশ  প্রশাসনের নাকের ডগায় দামোদর থেকে  ব্যাপকহারে অবৈধভাবে বালি উত্তোলন করা  হচ্ছে এবং  তৃণমূল কাউন্সিলর প্রতি মাসে বালি মাফিয়াদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করছেন। তিনি চারজন বালি মাফিয়ার নাম উল্লেখ করেন। তিনি বলেন, এরফলে নদীর গতিপথ বদলে যাচ্ছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে এবং পরিবেশ ধ্বংস হচ্ছে। বালি মাফিয়াদের কোমর ভেঙে দেওয়ার জন্য তিনি ইডিকে চিঠিও দিয়েছেন। 

        তার আরও অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে অযোগ্য প্রার্থী নীতিশ রঞ্জন বর্মণকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে। 

        এছাড়া ওই এলাকায় একজন বিএলও নিয়োগেও অসঙ্গতি সংক্রান্ত বিষয়েও তিনি অভিযোগ করেন। তার দাবি, অরূপ হাজরা একজন সক্রিয় টিএমসি কর্মী। যদিও বিজেপির অভিযোগের পর তাকে অপসারণ করা হয়েছিল। অগ্নিমিত্রা পাল সতর্ক করে বলেন, “বালি মাফিয়া হোক বা নিয়োগ কেলেঙ্কারি, আমরা চুপ করে বসে থাকব না। জনগণের অধিকারের জন্য আমরা প্রতিটি লড়াই লড়ব।”

     বিজেপি বিধায়কের এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন শাসক দলের কাউন্সিলার।বিজেপি বিধায়ককে চ্যালেঞ্জ করে তিনি বলেন, আমি তাকে সরাসরি বলছি, ক্ষমতা থাকলে উনি যা বলেছেন ও অভিযোগ করেছেন, তার প্রমান সবার সামনে দিন। তা না হলে আমি আইনগত দিক থেকে যা ব্যবস্থা নেওয়ার তা নেবো।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )