তুমি অলীক নেশা

মারুফ খাঁন (উড়িষ্যা)

 আসক্তি তৃষ্ণার্ত নারী ছোঁয়া ভালোবাসা নয় 
 বিনিময়েও হয়---

 অহর্নিশ ---
 ঠোঁটে একটা; জ্বলন্ত সিগারেট 
 কামনা বাসনা আগুনের যেন---
         বিভ্রান্ত তোমার ও হিংসা!

ব্যর্থ ব্যর্থ ব্যর্থ মনের বাসনা
পরিত্যক্ত;অ্যালকোহল নিকোটিনের নেশা
পরিস্থিতি যায়নি কখনোও বোঝা
লজ্জা আর স্মৃতিচিহ্ন দেখা।

 ভোটকা হুইস্কি পেয়ালা তোমার অবদান
 তুমি নাইবা বুঝলে মনের কথা
 আমার তো তোমাতে-ই নেশা ;
 এসব যায় না বোঝা...
           ঠোঁটে একটা জ্বলন্ত সিগারেট!

 আহ্- উফ্ 
 কবিতা গুলোও অর্থহীন অচেনা
  সুগন্ধীর শব্দ গুলো ডানামেলা!

 শীতের পরশ ওই স্পর্শ 
 এক নেশা এক নেশা হয় না আর পাওয়া।

 লজ্জা বা স্মৃতিচিহ্ন ভুলে গেছি
 প্রকৃতির প্রেমে-
 মেতে আমি উঠেছি
 শীতের কম্বল চাদর ভীষণ ভীষণ দুর্গন্ধ।

শব্দগুলো লজ্জাহীন কবিতা বাস্তব
তবু লেখা হয় নির্মম জীবন কাহিনী
প্রকৃতির প্রেমে আমি মেতে উঠেছি।

অহর্নিশ
ঠোঁটে জ্বলন্ত
সিগারেটেরে ধোঁয়া
অ্যালকোহলের পেয়ালা
তুমি যে অলীক নেশা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *