সুলেখা চক্রবর্তী: হাওড়া:- হাওড়া কর্পোরেশন বাঁচাও অভিযান। হাওড়া কর্পোরেশনে দুর্নীতির বিরুদ্ধে ও নির্বাচনের দাবীতে অভিযান সিপিআই(এম) এর।ব্যারিকেড ভাঙার চেষ্টা।বাধা পুলিশের।পুরসভা চত্তরে উত্তেজনা।আজ দুপুর তিনটে নাগাদ বঙ্কিম সেতুর নীচে জমায়েত হয় সিপিআইএম কর্মীরা।এরপর মিছিল করে হাওড়া পুরসভার দিকে এগোয়।আগে থেকে ব্যারিকেড করে রেখেছিল।সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কর্মীরা।বাধা দিলে বচসা বাধে পুলিশের সাথে।জেলা সম্পাদক দিলীপ ঘোষ বলেন কর্পোরেশনে কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরুপ হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি, অবিলম্বে নির্বাচনের দাবি সহ একাধিক দাবিতে শুক্রবার সি পি আই (এম) এর এই অভিযান।বাম প্রতিনিধিদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।
Posted inজেলার আপডেট