
প্রত্যন্ত গ্রামে মিললো স্বাস্থ্য পরিষেবা
সুলেখা চক্রবর্তী, বাগনান, হাওড়া :- বিধানসভা নির্বাচনের আগে সরকারী কর্মসূচির উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হাওড়ার বাগনানের বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের ওলানপাড়া গ্রামের কয়েকশো মানুষ ওলান পাড়া হাই মাদ্রাসা মাঠে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা গ্রহন করলো। এদিন সকাল এগারোটা থেকে বিভিন্ন বিষয়ের স্বাস্থ্য কর্মীরা এই মাঠে উপস্থিত হয়ে পরিষেবা দেন। স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানান বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আসিক রহমান। উপস্থিত ছিলেন বাগনান এক পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সমীর সামন্ত প্রমুখ।


