লকল ব‌ইটো

সঙ্গীতা কর (কলকাতা)

ম‌ইস্ত বড়ো বইমেলাটো বড়ো বড়ো মাইনষের ভিড়
হিথাকে লাকি সব পাওয়া যায় জংলা লদীর তীর।
কততো কততো ব‌ইতে লাকি হামাদের জীবনটো লিখা
সাদটো হ‌ইলো পাতা খুইলা একটো ব‌ই এটটু দিখা।
লিকখা পড়হা শিকখা দিদিমলিরা লিকছে লদীর কতা
লিকতে লারছে বুকটোর ভিতর আচছে কততো ব্যেতা।
হামি জানি ঐ লদীটো কান্দে সারাটো দিনে রাইতে
উহার পাড়ে বসত যাদের পায় লা ত্যারা খাইতে।
ফুলমণিটোর কোলের মাইয়া ঐ কাংরা লদীর জলে
রাত্তির বেলায় গণশা দাদা লিয়ে দিছে ফ্যেলে।
পরপর তিনখান মাইয়া তাই ঘরে দেয় নাই ঠাঁই
গোপন রাখা কথাখান দিদিমণিটো বইয়ে লেখে লাই।
সর্দারজি কততো মাইয়া মানুষ লইয়া করে খ্যেলা
বইয়ের পাতা খুইলা দেখি কোথথাও লাই ল্যেহা।
বইয়ের ম‌ইধ্যে গ্যাচ প্যালা আর পাখির কতা মেলা
দুকখের কতা খুইজা দ্যেখি লকল একটো খ্যেলা।
শহ‌ওর বাবুরা হামাদের জাললা লিখ্যবে ক্যামন ক‌ইরে
যন্ত্রনাটো যদি লাই থাককে কি হবেক ও ব‌ইটো প্যড়ে।
হামি বুঝঝি প্যড়া লিখায় ফ্যুটে লা দুকখের ছবি
সবার কথাটো লা বুইঝলে ক্যামন ক‌ইরে হ‌ইবে কবি?
যাদের কথথা ব‌ইয়ে ল্যিখে লাম কর‌ইতে চাও
তাদের ভালোটো করার কথথা আগে ভাইব্যা ল‌ও।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )