কুলটি বরো কার্যালয়ে বিক্ষোভ ঠিকা কর্মীদের

কুলটি বরো কার্যালয়ে বিক্ষোভ ঠিকা কর্মীদের

কাজল মিত্র: কুলটি:- আসানসোল পৌর নিগমের কুলটি বরো অফিসে অধীন পানীয় জল সরবরাহ ব্যবস্থার ভালভ অপারেটররা সময়মতো বেতনের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আজ দুপুর ২টায় অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা নিয়মিত ও সময়মতো বেতন পাচ্ছেন না।

এই দাবিকে সামনে রেখে ভালভ অপারেটররা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, একাধিকবার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। ফলে পরিবার চালানো ও দৈনন্দিন খরচ মেটাতে তারা চরম সমস্যার মুখে পড়ছেন।

তাদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে নিয়মিত ও সময়মতো বেতন প্রদানের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে তারা বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন ভালভ অপারেটররা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )