প্রেম নয় অবুঝ মন
স্বপ্না ব্যানার্জী তিয়াসা (শিলিগুড়ি)

তুমি ভালো আছো তো?
প্রতিশোধ নিতে নিতে বোধ হয়
এই অধিকার টাই হারিয়ে ফেলেছ।
শরীরের যত্ন কি নাও?
ভালোবাসা ভুলে গেলেও এটা তো
তুমি জানতে চাইতেই পারো।
সময় করে ওষুধ গুলো খাও তো?
তোমার যত্ন তুমি নিজেই নিও কিন্তু ।
এই কথাগুলোই তুমি ক্ষণে ক্ষণে
জানতে চাইতে।
সুনীল আকাশের কৃত্রিম ভালোবাসা
আর বাতাসের সুমিষ্ঠ গন্ধ ছড়িয়ে থাকত
তোমার সারা শরীরে।
মনের আঙিনা জুড়ে ফুটে থাকত
কামিনী ফুলের সুবাস,
ভালোবাসা ভুলে গিয়ে শুধু একটাই কথা
প্রতিশোধ প্রতিশোধ।
আচ্ছা যদি অপরাধের গুরুত্ব টা তুমি বুজতে
,পর্যবেক্ষণ করতে তাহলে জানতাম
পরিণতির শেষ উপঢৌকন।
ভালো থাকতে বড্ড ইচ্ছে জানো,
যাদের কাছে ভরসা করে
স্বার্থের আলিন্দে প্রবেশ করেছিলে,
আমি নির্বাক…..
মোটেও ক্ষমা চাইতে আসবে না।
সমাজের বিষকাঁটা সরিয়ে ফেলে
শুভ বোধ বিবেচনা করে তোমাকে
ভালোবেসে ছিলাম তোমার
পরিযায়ী মনটাকে।
প্রশান্তির নিঃশ্বাস ফেলে ব্যবস্তার
জীবনে জায়গা দিয়েছিলাম তোমাকে।
শিউলি ফুলের সুবাসে যেন
বিচ্ছেদী প্রেম আজ ও বিকেলে ভোরের ফুল।
ঝিলের জলে পাঁকে ফোটা পদ্ম
যেন সেই তুমি কল্পিত ঈশ্বর।
তাই বুকটা চাপড়ে বলি রোজ সকালে
আজ খুব ভালো দিনটা,
আমার পরিযায়ী যদি উড়ে এসে
বসে আমার ডালে।

