বার্নপুরের বিভিন্ন এলাকায় প্রচার করলেন সিপিআইএম প্রার্থী জাহানারা খান

কৌশিক মুখার্জী: আসানসোল:-

রবিবাসরীয় প্রচার করলেন সিপিআইএম প্রার্থী জাহানারা খান। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের কাজে নেমে পড়েছে দলীয় কর্মীরা। আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী জাহানারা খানের সমর্থনে রবিবার বার্নপুরের বিভিন্ন এলাকায় করা হলো নির্বাচনী প্রচার। এদিন শ্রমিক ভবন থেকে মিছিল শুরু হয়ে সুভাষপল্লী হয়ে বার্নপুর টাউনে প্রবেশ করে বারি ময়দানের শেষ হয়।প্রচারের সাথে এলাকার বিভিন্ন ৮ থেকে ৮০ সবার সাথে কথা বলেন প্রার্থী জাহানারা খান। আসানসোল লোকসভা কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে আশাবাদী জাহানারা খান বলেন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সারা দিচ্ছে। সকল মানুষ ভয় ভিত্তিকে উপেক্ষা করে এগিয়ে আসছে ও সাথে থাকছে। তৃণমূল ও বিজেপির কাছে নির্বাচন বন্ডের টাকা আছে শেষের টাকা দেবে আর নির্বাচনে কাজ করবে। আমাদের কাছে তো টাকা নেই, আমরা গরিব মানুষের সাথে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করে আমরা বেরোচ্ছি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *