রাজ্যে দ্বিতীয় তালিকা প্রকাশ করলো বিজেপি

বিশেষ সংবাদদাতা: ফাইনাল এক্সপোজার:-

বিজেপির দ্বিতীয় তালিকা প্রকাশ হলো রাজ্যে। আসন্ন লোকসভা নির্বাচনের রবিবারে রাতে দিল্লিতে বিজেপির সদর দফতরে ঘোষণা করা হল বাংলার ১৯ টি কেন্দ্রে ১৯ জন প্রার্থীর নাম। তৃণমূল থেকে বিজেপিতে আসা কলকাতা উত্তরের জন্য তাপস রায় এবং ব্যারাকপুরের জন্য অর্জুন সিংকে প্রার্থী করা হয়েছে। প্রার্থী করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ কে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে।

এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি ডায়মন্ড হারবার কেন্দ্রে, আসানসোল কেন্দ্রে, ঝাড়গ্রাম কেন্দ্রে, বীরভূম কেন্দ্রে।

দ্বিতীয় দফায় ১৯ প্রার্থীর নামের তালিকা এক নজরে

জলপাইগুড়ি জয়ন্ত রায়

দার্জিলিং রাজু বিস্তা

রায়গঞ্জ কার্তিক পাল

জঙ্গিপুর ধনঞ্জয় ঘোষ

কৃষ্ণনগর অমৃতা রায়

ব্যারাকপুর অর্জুন সিং

দমদম শীলভদ্র দত্ত

বারাসাত স্বপন মজুমদার

বসিরহাট রেখা পাত্র

মথুরাপুর অশোক পুরকায়ত

কলকাতা (দক্ষিণ) দেবশ্রী চৌধুরী

কলকাতা (উত্তর) তাপস রায়

উলুবেড়িয়া অর্জুন উদয় পাল চৌধুরী

শ্রীরামপুর কবীর শঙ্কর বোস

আরামবাগ অরূপ কান্তি দিগর

তমলুক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

মেদিনীপুর অগ্নিমিত্রা পাল

বর্ধমান পূর্ব অসীম কুমার সরকার

বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ

আসানসোল ঘোষণা হয়নি
বীরভূম ঘোষণা হয়নি
ঝাড়গ্রাম ঘোষণা হয়নি
ডায়মন্ড হারবার ঘোষণা হয়নি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *