
‘রান ফর আসানসোল’- অংশগ্রহণে সহস্রাধিক দৌড়বিদ
অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:
‘ ইউনিটি অফ আসানসোল ক্লাবস অ্যান্ড সোসাইটি’র উদ্যোগে আসানসোলে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন ‘রান ফর আসানসোল’। জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন আশ্রম মোড় থেকে শুরু হয়ে এই ম্যারাথন রবীন্দ্র ভবনে এসে শেষ হয়। সহস্রাধিক দৌড়বিদ এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক আশ্রম মোড় সবুজ পতাকা দেখিয়ে এই ম্যারাথনের সূচনা করেন।

পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দৌড়বিদদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে উদ্যোক্তাদের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়। ম্যারাথন শেষে রবীন্দ্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণকারী দৌড়বিদদের পুরস্কৃত করা হয়।
অংশগ্রহণকরীদের উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী, রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সৌমত্বানন্দ জি মহারাজ সহ পুলিশ প্রশাসনের আধিকারিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।



