
ডায়মন্ড হারবার জেলা পুলিশের অষ্টম এবং নবম থানা হিসেবে নদাখালী ও পূজালী থানার নতুন ডিজিটাল মাল খানার উদ্বোধন
বাইজিদ মন্ডল: দক্ষিন চব্বিশ পরগনা:- দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে অষ্টম এবং নবম থানা হিসেবে নদাখালী ও পূজালী থানার নতুন ডিজিটাল মাল খানার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার বিশপ সরকার,আই পি এস।এই সময়ে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল সন্দীপ গৌর আই পি এস সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা।


এই নতুন ডিজিটাল মাল খানার সাহায্য আধুনিক প্রযুক্তির সাহায্যে নিয়ে থানার গুরুত্বপূর্ণ নথি ও মালপত্র এবং হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া জিনিস পত্র দাখিল করা যাবে। সেই সঙ্গে রিকভারি মাল পত্র এবং থানার গুরুত্বপূর্ণ নথি এবং গান ও গোলাবারুদ সহ অন্যান্য জিনিসপত্র নথি লিপিবদ্ধ করা থাকবে।এর আগে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে বহু থানাতে আধুনিক প্রযুক্তির ডিজিটাল মাল খানা তৈরি করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই ডিজিটাল মালখানা চালুর মাধ্যমে আলামত সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নিশ্চিত হবে স্বচ্ছতা,দক্ষতা ও জবাব দিহিতা। যা তদন্ত প্রক্রিয়াকে আরও গতিশীল ও বিশ্বাসযোগ্য করে তুলবে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার বিশপ সরকার।


