অস্ফুট
শ্রাবণী মুখার্জী (লালবাজার, বাঁকুড়া)

তোমার কাছে আমি সহজলভ্য _
তাই বরাবরই গুরুত্বহীন
থাইল্যান্ডে রোদের ছায়া পৌঁছায় না
বেদনায় নীল সামিয়ানা ।
এক পা এক পা অগ্রসর হওয়া ঝরাপাতা
সত্য জানে না পরিস্থিতি
বিবর্ণতা পুলক জাগিয়ে ছুটছে _
অবগাহনের উদ্দেশে মিলন পিয়াসী মুখখানি
এখনো চোখ ভর্তি হয় পলকেই
তারায় ভাসে পূর্ণ প্রতিচ্ছবি
তোমার হয় নি পরিবর্তন।
বিশ বসন্ত একই চাদরে ঢেকে রাখা অবমাননা ।
আমিই শুধু মাত্র সহজলভ্য
জানো হাত বাড়িয়েই পাওয়া যায়।
CATEGORIES কবিতা

