
মাধ্যমিকের শেষ দিনে মানুষের মিলন মেলা, আবারও এক বছর অপেক্ষা এনবিএম ফুটবল মাঠ
সুলেখা চক্রবর্তী, বাগনান, হাওড়া:- মাধ্যমিকের শেষ দিনে অভিভাবক এবং পরীক্ষার্থীদের মধ্যে দেখা গেল দুই ভিন্ন মানসিকতা। যদি এ কথা বলা হয়-তাহলে বোধহয় কোন ভুল হবে না। বিষয়টা একটু খোলা করে বলা যাক। এদিন হাওড়ার বাগনান থানা এলাকার মুর্গাবেড়িয়া নজরুল বিদ্যাপীঠে মাধ্যমিকের সিট পড়েছিল। কিন্তু এই বিদ্যাপীঠের পাশেই থাকা বিশাল আকার মাঠে এতদিন যেন চলেছিল অভিভাবকদের মেলা। অভিভাবকদের বসার জন্য পর্যাপ্ত জায়গা, অফুরন্ত চা,বিস্কুট,জল যেমন ছিল তেমনি ছিল তাদের মানসিক শান্তির আয়োজন। অভিভাবকদের অভিমত দিন কয়েক বেশ খোশ মেজাজে চলছিল।একে অপরের সঙ্গে কথা বলা, খুনশুটি করা -বেশ চলছিল কয়েক দিন । মাধ্যমিক পরীক্ষা শেষে এই মিস করবেন অভিভাবকরা।এমনটাই জানিয়েছেন তিনি। এদিন পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের হাতে চারাগাছ , মিষ্টির প্যাকেট তুলে দেন বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আসিক রহমান। উল্লেখ্য মাধ্যমিক শেষে মানুষের মিলন মেলায় আবার এক বছর অপেক্ষা করবে দামোদরের তীরে থাকা এন বি এম ফুটবল মাঠ।

