
কুলটি বিধানসভার ৮টি পরীক্ষা কেন্দ্রে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষার্থীদের দেওয়া হলো শুভেচ্ছা
কাজল মিত্র: কুলটি:- রাজ্য জুড়ে শুরু হলো আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সে মতে রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভায় মোট আটটি পরীক্ষা কেন্দ্রেও শুরু হলো পরীক্ষা যথা কুলটি বয়েজ, কুলটি গার্লস, বেগুনিয়া হাই স্কুল, ডিসেরগড় হাই স্কুল, বেলরুই হাই স্কুল, সোদপুর কলিয়ারি হাই স্কুল, মিঠানি হাই স্কুল এবং জলদি কুমারী হাই স্কুলে প্রায় ২১০০ জন ছাত্র ছাত্রী আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তার আগে স্কুল চত্তরে দেখা গেল তৃণমূল যুব এবং ছাত্র পরিষদের উদ্যোগে কলম এবং জলের বোতল দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা দেওয়া হলো তাছাড়া বরাকারে তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে বিনামূল্যে ছাত্র ছাত্রীদের জন্য বাস পরিষেবা করা হয়েছে যাতে পরিকার্থীরা বিনা খরচে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে।

