
টিকিট পরীক্ষক সেজে ভিন রাজ্যের মানুষদের প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই
সুলেখা চক্রবর্তী, হাওড়া:- টিকিট পরীক্ষক সেজে ভিন রাজ্যের মানুষদের প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই ভিন রাজ্যের বাসিন্দা। সাঁতরাগছি স্টেশনে টিকিট পরীক্ষক সেজে দাঁড়িয়ে দূর পাল্লার ট্রেনে আসা মানুষের হাওড়া শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরানো ও টিকিট কেটে দেওয়ার প্রলোভন দেখিয়ে সর্বস্য লুঠ করতো দুই ব্যক্তি। এদের বিরুদ্ধে হাওড়া, শিয়ালদহ ও সাঁতরাগাছি তে একাধিক অভিযোগ জমা পরে। গতকাল দুই ভিন রাজ্যের মানুষকে প্রতারণার পর থানায় অভিযোগ জমা পরে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হাওড়া থানার পুলিশ মিথিলেশ কুমার ও কুমার মাহাতো কে গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ। পাঁচজন অভিযুক্ত থাকলেও তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে বাকিদের খোঁজ চালানো হবে।
CATEGORIES জেলার আপডেট

