রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:-

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটে জামুড়িয়া থানার শ্রীপুর ফাড়ির অন্তর্গত শিবডাঙ্গা মোড়। রাস্তা খারাপ থাকায় ওই এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন।স্থানীয়দের দাবী শিবডাঙ্গা মোড থেকে নীঘা যাওয়ার রাস্তাটি সম্পূর্ণ বেহাল রয়েছে। রাস্তায় গর্ত,যার ফলে রাস্তার মধ্যে পাথর বেরিয়ে রয়েছে, সেই পাথর বড় বড় যানবাহন যাওয়ার সময় রাস্তার পাশে ছিটকে যায়। যার ফলে আশেপাশের বাড়িতে ঢুকে পড়ে,এবং মানুষের চোট পর্যন্ত লাগে।এতে নানা ধরনের ক্ষতি হয়। এরই প্রতিবাদে আজ আমরা এই পথ অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছি,অবিলম্বে আমাদের সড়কটি নির্মাণ করা না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবো।

এদিন আরতি বাউড়ি বলেন কোলিয়ারী ছেলেরাও আছে গ্রামের ছেলেরাও আছে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে আমরা এই রাস্তা অবরোধ করেছি তার কারণ হলো এই রাস্তা খারাপ হয়ে গেছে বড় বড় গীতি বেরিয়ে আছে। যদি কোন গাড়ির চাকা সেই গীতি লেগে ছিটকে কারোর গায়ে আঘাত লাগে তার দায় কে নেবে। কেন এই রাস্তা দিয়ে ছোট ছোট বাচ্চা ছেলেরা আমরা যাতায়াত করি। যতক্ষণ না এর ফয়সালা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা অবরোধ করে বসে থাকবো এবং বসে আছি পাথর ছিটকে হলে তার দায় কে নেবে এই জন্যেই আমরা আজ এই রাস্তা অবরোধ করছি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *