রিমা ঘোষ, ফাইনাল এক্সপোজার -:
হাওড়ার আমতার জয়পুর মাঠে আয়োজিত ‘পরিবর্তন সভা’ থেকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে বিজেপির রাজ্য স্তরের একাধিক নেতা শাসকদল তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারকে আক্রমণ করে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, তৃণমূলের শাসনকালে রাজ্যের পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। দুর্নীতি, অপশাসন, আইনশৃঙ্খলা এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে ‘বাংলাকে বাঁচানোর লড়াই’-এ যোগদানের জন্য জনগণকে আহ্বান জানান। অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে তিনি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘এবার পাকিস্তানের দিক থেকে সন্ত্রাসবাদী হামলা হলে এমন জবাব দেওয়া হবে, যা সারা দুনিয়া দেখে নেবে।’ পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এবারের ভোটে বিজেপি কর্মীরা বুঝে নেবেন, কে কত মায়ের দুধ খেয়েছেন। এটা নিছক নির্বাচন নয়।’ বিজেপির রাজ্যস্তরের অন্যান্য বিজেপি নেতারা প্রতিরক্ষা মন্ত্রীর সুরে তৃণমূলের সমালোচনা করেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজনাথ সিং ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য, পুরুলিয়ার সাংসদ তা দলের সাধারণ সম্পাদক জ্যোতির্ময়ী মাহাতো, হাওড়া ও হুগলির আহ্বায়ক তুষার মজুমদার, হাওড়া জেলা সভাপতি দেবাশিস সামন্ত ও দলের অন্নান্য কার্যকর্তা বৃন্দ।
তবে এদিন আমতায় কার্যত ফাঁকা মাঠে সভা করে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মাঠের অধিকাংশ চেয়ারই ছিল ফাঁকা। স্থানীয় তৃণমূল বিধায়ক সুকান্ত পাল বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী যখন মঞ্চে ভাষণ দিচ্ছিলেন, তখন মাঠে খুব বেশি হলে শ’খানেক লোক এসেছিলেন ওই সভায়।’





