দোল উৎসবে মেতে উঠল নৃত্য একাডেমির কচিকাচারা

দোল উৎসবে মেতে উঠল নৃত্য একাডেমির কচিকাচারা

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:

       বুধবার বিকেলে পারস্পরিক আবিরে আবিরে রঙিন হয়ে গত কয়েক বছরের মত এবছরও সঙ্গীতের তালে নৃত্যের মাধ্যমে বসন্ত উৎসবে মেতে উঠল ভাতারের রায় রামচন্দ্রপুরের বিশিষ্ট নৃত্য শিক্ষিকা সুজাতা ঘোষের (পূজা) নৃত্য একাডেমি ‘বাহারি নৃত্য উপাসনা’ কেন্দ্রের কচিকাচারা। অনেক উৎসাহি অভিভাবিকা ওদের সঙ্গে নৃত্যে অংশগ্রহণ করেন। ওদের সৌজন্যে গ্রামের মাটিতেই পাওয়া গেল শান্তিনিকেতনের বিখ্যাত দোল উৎসবের এক টুকরো কোলাজ।

        একাডেমির কচিকাচাদের পরিবেশিত নৃত্য রাঙিয়ে দেয় সবার মন। উৎসাহি অভিভাবকরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্থানীয়দের সঙ্গে দূর দূরান্ত থেকে আগত অনেকেই কচিকাচাদের এই অনুষ্ঠানের সাক্ষী ছিলেন। সবার অংশগ্রহণে দোল উৎসব প্রকৃত অর্থে মিলনের উৎসবে পরিণত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুজাতা দেবী নিজেই।

      অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেয়ে রিয়া, রীমা, পায়েল, আন্নু, পরি, সুমা, তিথি প্রমুখরা খুব খুশি। খুশি ওদের অভিভাবিকারা। তাদের বক্তব্য, দোলের পরেরদিন আয়োজিত এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের সুযোগ পেয়ে আমাদের বাচ্চারা খুব আনন্দ পায়। আমাদেরও খুব ভাল লাগে। তারা প্রত্যেকেই নৃত্য শিক্ষিকাকে অসংখ্য ধন্যবাদ জানান। 

       প্রতিষ্ঠানের কর্ণধার সুজাতা দেবী বললেন, একাডেমির কচিকাচাদের জন্যেই অনুষ্ঠানটির আয়োজন করে থাকি। সঙ্গে অভিভাবকরাও থাকেন। ফলে অনুষ্ঠানটি অন্য উচ্চতায় পৌঁছে যায়। সবাই বছরের এই দিনটির অপেক্ষায় থাকে এবং সবার খুব আনন্দ হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *