বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে কটাক্ষ তৃণমূলের রাজ্য সম্পাদকের, 

বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে কটাক্ষ তৃণমূলের রাজ্য সম্পাদকের, 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার: –

      শুক্রবার দুপুরে আসানসোলের জিটি রোডের বাজার সংলগ্ন দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু। তার দাবি, আগের থেকে বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসছে এবং চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন দলের মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন।

       তিনি বলেন, বাংলায় বিজেপি পরিবর্তন যাত্রার মাধ্যমে জনসংযোগ স্থাপনের চেষ্টা করলেও সেখানে স্থানীয় বাসিন্দাদের দেখা যাচ্ছে না। তাদের বাংলার বাইরের লোকদের আনতে হচ্ছে।

        তিনি বলেন,  ২০১১ সালে তৃণমূল কংগ্রেস পরিবর্তনের ডাক দেওয়ার আগে বাংলায় দলের সমর্থনের ভিত্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচন হোক বা ২০০৯ এবং ২০১০ সালের বিভিন্ন পুরসভা নির্বাচন হোক,  তৃণমূল কংগ্রেস প্রতিটি নির্বাচনে জয়লাভ করছিল। এমনকি স্কুল কমিটির নির্বাচনেও জয়লাভ করছিল তারা। বোঝা যাচ্ছিল  তৃণমূলের প্রতি মানুষের সমর্থন বাড়ছে। কিন্তু আজ বাংলায় বিজেপির ক্ষেত্রে এমন কিছুই ঘটছে না। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ২০১৬ সালে ২০১১ সালের চেয়ে বেশি আসন পেয়েছে। ২০২১ সালে তার চেয়েও বেশি আসন পেয়েছিল।

 ২০২৬ সালে দল আরও বেশি আসন পাবে। তিনি স্পষ্টভাবে বলেন, বিজেপি বাংলায় যতই চেষ্টা করুক না কেন তারা এখানে জিততে পারবে না। কারণ বাংলার মানুষ তাদের সাথে নেই। ‘সার’ নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করে তিনি বলেন, এটা করে বাংলার ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া চালানো হচ্ছে। কিন্তু কোন লাভ নেই। নরেন্দ্র মোদি ও অমিত শাহের পরিকল্পনা গোটা দেশের মানুষ ধরে ফেলেছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *