জরি শিল্পীদের উন্নয়নের দাবি,  পাঁচলায় প্রকাশিত নির্বাচনী ইশতেহার

জরি শিল্পীদের উন্নয়নের দাবি,  পাঁচলায় প্রকাশিত নির্বাচনী ইশতেহার

রিমা ঘোষ, ফাইনাল এক্সপোজার -: 

      হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রটি বিশ্বখ্যাত জরি শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। ঘরে ঘরে সুঁই-সুতোয়। রূপকথা বোনা হয়। এলাকার কয়েক লক্ষ মানুষের জীবন ও জীবিকা এই শিল্পের ওপর নির্ভরশীল। নানান কারণে এই শিল্প আজ ধুঁকছে। ভোট আসে, ভোট যায়, বদলায় না জরি শিল্পীদের ভাগ্য। প্রান্তিক জরি শিল্পীদের দীর্ঘদিনের বঞ্চনা ও অর্থনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণ করতে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই অঞ্চলের অ-রাজনৈতিক সংগঠন ‘সারা ভারত জরি শিল্পী কল্যাণ সমিতি’ দশটি দাবি সম্বলিত তাদের বিশেষ নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে।

        প্রধান দাবিগুলো হলো- প্রবীণ শিল্পীদের জন্য স্থায়ী মাসিক পেনশন সহ কর্মরত শিল্পীদের জন্য স্বাস্থ্যবিমার ব্যবস্থা করা, সরকারি উদ্যোগে ‘জরি শিল্প হাব’ গড়ে তোলা, শিল্পীদের জন্য ‘শিল্পী কার্ড’ প্রদান করা, শিল্পের বিদ্যুতের বিলে ভর্তুকি এবং সহজ শর্তে ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করা, শিল্পীদের জন্য বিশেষ চিকিৎসা কেন্দ্র স্থাপন ইত্যাদি।

      সমিতির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে,  “আমরা কোনো রাজনৈতিক দলের অনুগামী নই। যারা আমাদের দাবিগুলো পূরণে উদ্যোগ নেবে শিল্পীরা তাদেরই সমর্থন করার কথা ভাববেন।” 

​         ​রাজনৈতিক মহলের মতে, পাঁচলায় জরি শিল্পীদের ভোট বড় ফ্যাক্টর। এই সংগঠনের ইশতেহার প্রকাশ শাসক ও বিরোধী – উভয় শিবিরের ওপরই চাপ সৃষ্টি করল। এখন দেখার, কোন দল তাদের দাবিগুলো পূরণের জন্য সক্রিয় উদ্যোগ নেয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *