ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার, চাঞ্চল্য দুর্গাপুরে

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার, চাঞ্চল্য দুর্গাপুরে

সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার -:

      পুলিশের প্রভাব খাটিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো এক সিভিক ভলেন্টিয়ারকে। ধৃতের নাম চিরঞ্জিত সাহা, বাড়ি দুর্গাপুরের কোকওভেন থানার বিদ্যাসাগর পল্লী এলাকায়। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

       ​পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ এপ্রিল এক মহিলা দুর্গাপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণী জানান, গত বছরের অক্টোবর মাস থেকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করে এবং বিষয়টি কাউকে জানালে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। এই মানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই মহিলা আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে অভিযোগ।

        ​ঘটনার প্রায় দু’মাস পর চিরঞ্জিত সাহার গ্রেপ্তারের ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ধৃতের বিরুদ্ধে বিএএস-এর ৬৩, ৬৪(২)(এম), ৭৭, ৭৮(১), ৩৫১(২), ১১৫(২), ২২৬ এবং ৩(৫) ধারায় মামলা রুজু করেছে। নির্যাতিতার আইনজীবী রতন কুমার সিং 

          পুলিশের দীর্ঘসূত্রতার অভিযোগ তুলে বলেন, “অভিযোগ দায়েরের দু’মাস পর গ্রেপ্তার হলো, এটি পুলিশের নিষ্ক্রিয়তারই প্রমাণ। আমরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *