​অবৈধ বালি পাচার রুখল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ, বাজেয়াপ্ত ট্রাক্টর

​অবৈধ বালি পাচার রুখল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ, বাজেয়াপ্ত ট্রাক্টর

রামকৃষ্ণ চ্যাটার্জী, ফাইনাল এক্সপোজার -:

       এলাকায় অবৈধ বালি পাচার রুখতে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের তৎপরতায় একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়েছে।

       ​পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে রূপনারায়ণপুর ফাঁড়ির মোবাইল ভ্যান বাদরাডি মোড় সংলগ্ন এলাকায় নিয়মিত রুটিন টহল দিচ্ছিল। সেই সময় বালি বোঝাই একটি ট্রাক্টরকে ওই রাস্তা দিয়ে যেতে দেখা যায়। পুলিশের গাড়ি দেখে চালক বেগতিক বুঝে ট্রাক্টরটি রাস্তার মাঝেই ফেলে রেখে চম্পট দেয়। চালকের এই সন্দেহজনক আচরণে পুলিশের নজর এড়ায়নি। কর্মীরা গাড়িটির কাছে গিয়ে তল্লাশি চালান এবং কোনো বৈধ কাগজপত্র না থাকায় বালি বোঝাই ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করেন। এরপর গাড়িটিকে উদ্ধার করে রূপনারায়ণপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়।

      ​পুলিশের পক্ষ থেকে উক্ত গাড়িটির বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। বালি পাচারের নেপথ্যে আর কারা জড়িত এবং বালি কোথা থেকে তুলে কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক চালকের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে। এলাকাবাসীর মতে, পুলিশের এই অতর্কিত অভিযানে বালি মাফিয়াদের দাপট কিছুটা হলেও কমবে। ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *