পানাগড়ে দুন এক্সপ্রেস থেকে উদ্ধার বিশালাকৃতির কচ্ছপ, ধৃত ১

পানাগড়ে দুন এক্সপ্রেস থেকে উদ্ধার বিশালাকৃতির কচ্ছপ, ধৃত ১

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -: 

       ​মঙ্গলবার সকালে পানাগড় স্টেশনে দুন এক্সপ্রেস থেকে দুটি বিশালাকৃতির কচ্ছপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এদিন ট্রেনের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়ালে যাত্রীদের বসার সিটের নিচে একটি ব্যাগ নড়াচড়া করতে দেখেন সহযাত্রীরা। প্রথমে শিশু পাচারের সন্দেহ হলেও, আরপিএফ কর্মীরা ব্যাগটি তল্লাশি করে ভেতরে দুটি বড় কচ্ছপ দেখতে পান। কচ্ছপ দুটির ওজন প্রায় ১০ কেজি বলে জানা গেছে।

      এই ঘটনায় আরপিএফ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে। ধৃতের নাম জান্না (৬২), বাড়ি উত্তরপ্রদেশের আমেঠিতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, কচ্ছপ দুটি কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। উদ্ধার হওয়া কচ্ছপ দুটিকে পানাগড় বন দপ্তরের রেঞ্জারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে আন্তর্জাতিক কোনো পাচারচক্র বা অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে বন দপ্তরের আধিকারিকরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *