বর্ষার আগে ড্রেন পরিদর্শনে বিজেপি বিধায়ক, জলনিকাশি নিয়ে কড়া নির্দেশ

বর্ষার আগে ড্রেন পরিদর্শনে বিজেপি বিধায়ক, জলনিকাশি নিয়ে কড়া নির্দেশ

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

     আসন্ন বর্ষাকালকে সামনে রেখে শহরের জলনিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে মাঠে নামলেন আসানসোল উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি শহরের সেনরেল রোড ও এ.জি. চার্চ স্কুল সংলগ্ন গুরুত্বপূর্ণ নালা ও হাইড্রেনগুলি সরেজমিনে পরিদর্শন করেন।

   ​পরিদর্শনে গিয়ে বিধায়ক দেখেন, দীর্ঘদিনের জমে থাকা প্লাস্টিক বর্জ্য ও পলির কারণে নিকাশি নালাগুলি কার্যত বন্ধ হওয়ার মুখে। এর ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে জনদুর্ভোগ চরমে ওঠে। বিধায়ক জানান, বর্ষার আগেই যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত ড্রেন পরিষ্কারের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে পুরনিগমকে। সাধারণ মানুষকে জলাবদ্ধতা ও অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য।

    বিধায়কের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা আশার আলো দেখছেন। তবে এলাকাবাসীর দাবি, বর্ষার আগে এই সাফাই অভিযানের পাশাপাশি সারা বছর নিয়মিত নিকাশি নালা রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। প্রশাসনের এই তৎপরতায় আসন্ন বর্ষায় শহরের জলজমা সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *