কর্পোরেট

মহুয়া গাঙ্গুলী (কলকাতা)

কর্পোরেট…!
কিছুটা হলেও খানাখন্দ ঢাকা দেওয়া মেঝেতে পাতা কার্পেটের মতোন….
একটা বিছানো শীতলপাটির শীতলতা ভুলে ছুটোছুটি, স্মার্ট হবার গল্প ছেড়ে উপন্যাস হওয়া।
অথচ পিছিয়ে মন, সংস্কৃতির সংস্কারে চিপকে গোটা জীবন।
মোটা কাপড় আর মায়ের আঁচল পুরোটাই আজ অতীত…
শুধু কর্পোরেট কার্পেটে দেহ মন ঢেকে লুকোনো এক সভ্যতার অনিশ্চিত প্রতিক্রিয়ায় নিজেকে
ঝালিয়ে ফেলা আরো একবার।
একলা চলো নীতিমালার ধারায় মাথা থেকে গোটা শরীরকে আরো একবার চলমান করার তাগিদে এগিয়ে ভাবার অভ্যেসে শুরুটা দিনের শেষে করেই ফেলি রোজ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *