শিবানী চক্রবর্তী (শ্রীরামপুর)

ভোরে কুকিল সুনা, ডাক দিল রে সুযি্্যর , আলো
ফুটি ফুটি,
গামছা কাঁধে লাঙ্গল লিয়া মাঠে হাটি।
পান্তা খাইয়া মাঠের পানে তামাক লিয়ে,
রোদে পুড়ে মরছি খেইটে ঘাম ঝরিয়ে।
জল,বাদলায় মাটির বুকে সুনা ফলায়।
গা-গতরে খেইটে, তবুও, থাকি আধ পেটায়।
মেয়াঠোর, ব্যাটাঠোর, মুখে দুইঠা ভাতের তরে,
এই যাতনা পেরানে রাখি, কই কারে?
কান্দিয়া কান্দিয়া ভিতর
ভিতর ডুকরে মরি,
ঘরে বউঠা এক বারে জলে ভাতে, এ দুখ; রাখি অন্তরী।
অ, ভাইরা এই দেশের জলের হাহাকারে মরি গ,
গাছপালা সব কাটি ফেলাইছে গ।
সব বড় বড় ফেলাট মা –গ,–
পেরানে বড় দুঃখ লাগে রে –।
ওমুদের বিশ্ব কবি, সুখে দুঃখে
সঙ্গে থাকে,
যুয়ার ভাটা এর আঁকে বাঁকে।
অ মুদের বিশ্বকবি, রুবি ঠাকুর একটিবার ,শুনে যাও,
একটিবার এসে গেরামের দুঃখ ঘুচাও পায়ে গড় করি গ–।
