আদালতে যাওয়ার পথে তৃণমূল নেতা ও বালি মাফিয়াকে লক্ষ্য করে ‘ডিম বৃষ্টি’

আদালতে যাওয়ার পথে তৃণমূল নেতা ও বালি মাফিয়াকে লক্ষ্য করে ‘ডিম বৃষ্টি’

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

     পুলিশের গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়ছেন বিক্ষুব্ধ জনতা – এমন নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল পাণ্ডবেশ্বর। বৃহস্পতিবার ২০০২ সালের একটি পুরনো মামলার ওয়ারেন্টের ভিত্তিতে বালি মাফিয়া যুধিষ্ঠির ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ।

     ​অন্যদিকে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এলাকায় সন্ত্রাস সৃষ্টি, হুমকি ও বোমাবাজির অভিযোগে তৃণমূল নেতা তথা স্কুল শিক্ষক নিতাই (নিতু) অধিকারীকে শ্যামলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

      এদিন দুই অভিযুক্তকে যখন পাণ্ডবেশ্বর থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার জন্য গাড়িতে তোলে তখনই চড়তে থাকে উত্তেজনার পারদ। ক্ষুব্ধ জনতা গাড়িটি ঘিরে ধরে এবং অভিযুক্তদের লক্ষ্য করে এলোপাথাড়ি ডিম ছুড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় আদালত চত্বর। 

      পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়। কড়া নিরাপত্তার ঘেরাটোপেই শেষ পর্যন্ত দু’জনকে আদালতে পেশ করে পুলিশ।

আদালতে যাওয়ার পথে তৃণমূল নেতা ও বালি মাফিয়াকে লক্ষ্য করে ‘ডিম বৃষ্টি’।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *