সালানপুরে প্রাকৃতিক কৃষি বিষয়ক কর্মশালা, রাসায়নিক বর্জনের বার্তা বিধায়কের

সালানপুরে প্রাকৃতিক কৃষি বিষয়ক কর্মশালা, রাসায়নিক বর্জনের বার্তা বিধায়কের

শুক্লা ব্যানার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

        শনিবার দুপুরে বারাবনি বিধানসভার সালানপুরের নান্দনিক হলে গ্রামীণ জনগোষ্ঠীকে নিয়ে প্রাকৃতিক কৃষি বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। কৃষকদের আধুনিক ও সুস্থ কৃষি পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়, বিজেপি নেতা অভিজিৎ রায় এবং কৃষি দপ্তরের আধিকারিকরা।

        ​কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অরিজিৎ রায় বলেন, বর্তমান যুগে কৃষিতে ব্যাপক বিপ্লব এসেছে এবং অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় কম সময়ে অধিক ফসল ফলানো সম্ভব। তিনি আক্ষেপ করে জানান, দুই দশক আগেও সালানপুরের যে জমিগুলিতে প্রচুর ধান উৎপাদন হতো, সঠিক জ্ঞান ও প্রযুক্তির অভাবে তা আজ প্রায় অনুর্বর হয়ে পড়েছে।

    অরিজিৎবাবু আরও বলেন, মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে উৎপাদিত ফসল খেয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। তাই রাজ্য ও কেন্দ্র সরকার যৌথভাবে এখন প্রাকৃতিক কৃষির ওপর বিশেষ জোর দিচ্ছে। রাসায়নিক সার বর্জন করে জৈব পদ্ধতিতে চাষবাসের মাধ্যমেই কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষিত করা সম্ভব বলে তিনি বার্তা দেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *