ভোটের আগে জামুড়িয়ার সিদ্ধপুর বাগডিহাতে বোমা বিস্ফোরণ ঘটনায় এলাকায় চাঞ্চল্য

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:- আসানসোলের জামুড়িয়া ব্লকের সিদ্ধপুর বাগডিহা এলাকায় এক বাড়িতে বুধবার সন্ধ্যায় হটাৎ বিস্ফোরণ।উড়ে যায় বাড়ির একাংশ।এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী বলেন কাজল গরাই নামে বিজেপি নেতার বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল।রামনবমীর দিন অশান্তি ষড়যন্ত্র করার পরিকল্পনা ছিলো।ঘটনার সঠিক তদন্তের দাবি করেন ও সাথে বিষয়টি নির্বাচন কমিশন কেউ ঘটনার বিষয় জানানো হয়েছে বলেন।খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।ঘটনাস্থলে জামুড়িয়া থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।তবে বিষয়টি নিয়ে বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী বলেন তৃণমূল কংগ্রেস বুঝে গেছে লোকসভা নির্বাচনে তারা হারতে চলেছে তাই এলাকা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ করতে চাইছে যাতে ভোটাররা ভীত সন্ত্রস্ত ভীব্রান্ত থাকুক যাতে মানুষ কে ভয় দেখিয়ে ভোট লুট করা যায় কারণ বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া হওয়ার পর তাঁদের ভয়ের সঞ্চার হতে শুরু করে দিয়েছে কারণ তাঁদের প্রার্থী মার্কেটে নেই তাঁদের প্রার্থীর বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পড়ছে তারা সন্ত্রাস কে অবলম্বন করে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন ঘটনার নিরপেক্ষ সিবিআই তদন্তের দাবি করেন এবং দোষীদের শাস্তির দাবি করেন।তবে লোকসভা নির্বাচনের আগে এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় চ্যাঞ্চলের সৃষ্টি হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *