নির্বাচন কমিশন থেকে এবার শোকজ লেটার ধরানো হলো বিধায়ক হুমায়ুন কবীরকে

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে থেকে বিতর্ক শব্দটা পিছু ছাড়তে নারাজ, হুমায়ুন কবীর গত ৩০ তারিখে একটি নির্বাচনী জনসভা থেকে বিতর্কিত মন্তব্য করেন যেখানে হুমায়ুন বাবুর মুখে শোনা যায় “মুর্শিদাবাদ জেলায় আমরা ৭০% এবং অন্য একটি সম্প্রদায় তারা ৩০% এই ৩০% মানুষকে আমাদের ভাগীরথীর জলে ফেলতে দু’ঘণ্টা সময় লাগবে না” এই মন্তব্যের পর জেলা তথা রাজ্যের রাজনীতি তোলপাড় হয়েছিল, বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয় এই বিষয়ে। সেই হুমায়ুন কবিরকেই এই মন্তব্যের জন্য শোকজ লেটার ধরালো নির্বাচন কমিশন, হুমায়ুন বাবু জানেন তিনি গতকাল সন্ধ্যায় জেলা শাসকের দপ্তর থেকে এই সকল লেটার সংগ্রহ করে নিয়েছেন এবং এই লেটারের যথাযোগ্য জবাব তিনি দেবেন। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *