নিখোঁজ হওয়া নাবালিকার গলা কাটা মৃতদেহ উদ্ধার

তন্ময় মাহারা: মালদা:-

নিখোঁজ হওয়া নাবালিকা স্কুল ছাত্রীর গলা কাটা মৃতদেহ উদ্ধার। মালদার ইংলিশ বাজারের আম বাজারে এলাকা থেকে উদ্ধার দেহ। উল্লেখ্য মুখ্যমন্ত্রীর মালদা সফরের ২৪ ঘন্টা আগে ইংলিশবাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছিল পুলিশ। বুধবার গভীর রাত্রে নিখোঁজ হওয়া ছাত্রীর গলা কাটা দেহ উদ্ধার হয় মালদা শহর থেকে ঢিল ছোড়া দূরত্ব আম বাজার থেকে। এদিকে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করে একজনকে গ্রেফতার করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *