অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসংযোগে কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাঁড়া

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:- প্রতিদিনের মতো আজও বিকাল থেকেই ডায়মন্ড হারবার লোকসভার প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায়ের সমর্থনে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে মাথুর অঞ্চল আশাপুর ৩৭ নম্বর বুথে প্রচার শুরু করলেন মাথুর অঞ্চল কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাঁড়া। ৩৭ নম্বর বুথ সহ একাধিক জায়গায় ঘুরে এলাকার চা দোকানে বসে চায়ের সাথে আড্ডা জমান তিনি। আড্ডার মাঝেই শুনে নেন এলাকার মানুষের অভাব অভিযোগ। চা খেতে খেতেই উঠে গিয়ে বয়ঃজ্যোষ্ঠ লোকেদের সাথে কথা সেরে নিচ্ছেন।কখনও আবার বাড়ির দরজায় দরজায় কড়া নাড়েন এবং সাধারণ মানুষদের কে বোঝান তৃণমূল কে ভোট দেওয়ার জন্য।এদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচার সারেন তিনি। যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ সন্ধ্যার সময় সবাই বাড়িতে থাকবেন তাই তিনি এলাকার সকল নেতৃত্বদের সঙ্গে নিয়ে প্রচার সারেন। কৃষান সেলের সভাপতি দেবব্রত খাঁড়া তিনি জানান ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেদ এর নির্দেশ মত আসাপুরে বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে এলাকার উন্নয়ন এর দিক গুলো তুলে ধরা হয়। এবং ডায়মন্ড হারবার লোকসভার প্রার্থী বিগত বছরের পর বছর বিপদে আপদে নিজ সংসদীয় এলাকার মানুষের পাশে থেকে সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তাই বিরোধীদের বিসর্জন দিয়ে অভিষেক বন্দোপাধ্যায়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *