ভোটে জিতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:- লোকসভা নির্বাচনে ৪১ টি কেন্দ্রে প্রায় তিন মাস ধরে নির্বাচনী প্রচারে চষে বেড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের সময় আমতলায় সাংসদের কার্যালয়ে তার লোকসভা কেন্দ্র ডা:হা: এর অন্তর্গত সাতটি বিধানসভায় সকল নেতৃত্বদের দুদিন বৈঠক করে কড়া হুশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন গতবারের তুলনায় এবার ভোটের লক্ষ্যমাত্রা বাড়াতে হবে,না পারলে পদ থেকে সরতে হবে। অভিষেকের সেই বার্তা স্থানীয় নেতৃত্ব রা অক্ষরে অক্ষরে পালন করে বিপুল ভোটে জয়ী করায়।ভোটে জিতে এই প্রথম শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুভেচ্ছা বিনিময় আমতলার কার্যালয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোটারদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকালে আমতলায় সাংসদের কার্যালয়ে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মোট সাতটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক, পর্যবেক্ষক,পুরসভা,জেলা পরিষদের সদস্য সদস্যা, পঞ্চায়েতের কর্মী,সভাপতি ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। সাংসদ বলেছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রেকর্ড অর্থব্যয় করে উন্নয়ন হয়েছে, দলের নেতারা সেই উন্নয়নের কথাই বলবে, এবং চব্বিশ লোকসভায় জিতলে আরো বেশি উন্নয়ন হবে। সাংসদ কথা দিয়েছিলেন এতদিন, এবার সেই কথা রাখার পালা। আর প্রথম ধাপ থেকে সেই কাজই শুরু করে দিলেন ডায়মন্ড হারবার লোকসভার তিনবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা নির্বাচনে তিনি রেকর্ড ৭ লক্ষের বেশি ব্যবধানে ভোটে জিতেছেন। আর ভোটে জিতে এই প্রথম অর্থাৎ ১৪ জুন তিনি এসেছিলেন নিজের সংসদীয় এলাকায়। আমতলায় সাংসদের কার্যালয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। সেইসঙ্গে দলের কর্মীদের সঙ্গে দেখা করে ধন্যবাদজ্ঞাপন ও করলেন সাংসদ। সূত্রে জানা যায় এলাকার সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেই শুক্রবার বিকেলে ডায়মন্ড হারবার লোকসভার অধীনে আমতলার সাংসদ অফিসে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনগুলিতে দলীয় কর্মী ও নেতৃত্বকে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় কাজ করার নির্দেশ ও সকল দলীয় কর্মী ও বিরোধী দলের কর্মী সমর্থকদের মধ্যে উন্নয়ন এর কথা বলে বোঝাতে হবে। নির্বাচনে তাঁর বিপুল জয়ে তাঁকে সংবর্ধনা জানাতে আমতলায় সাংসদ এর দলীয় কার্যালয়ে ডা:হা: লোকসভার সকল তৃণমূল নেতা ও কর্মীরা উপস্তিত হয়েছিল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *