রাইফেলসের জওয়ানকে প্রাণঘাতী হামলার ঘটনায় গ্রেফতার তিন

কৌশিক মুখার্জী: সালানপুর:-

১২ই আগস্ট বাংলা ঝাড়খণ্ড সীমানার মিহিজাম এবং ডোমদহ এলাকার মাঝে আসাম রাইফেলসের জওয়ান ওমপ্রকাশ ভারতীর উপর হামলা চালায় দুষ্কৃতীর দল।গুরুতর আহত অবস্থায় ধানবাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রাইফেলসের জওয়ান ওমপ্রকাশ ভারতীকে।১৬ই আগস্ট অভিযোগ দায়ের করা হয় ঝাড়খণ্ডের মেহিজাম থানায়।অভিযোগে সাতজনের নাম দেওয়া হয়।অভিযুক্তরা হলো অংশু কুমার,করণ প্রতাপ সিং, রাহুল গুপ্তা,সমীর খান, যুবরাজ যাদব,বাবলু যাদব এবং ভিক্কি যাদব।এদের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ।ইতিমধ্যেই রাহুল গুপ্তা,যুবরাজ যাদব ও সমীর খানকে পুলিশ গ্রেফতার করে মেহিজাম থানার পুলিশ।তবে এখনো অধরা রয়েছেন অংশু কুমার,করণ প্রতাপ সিং,বাবলু যাদব এবং ভিক্কি যাদব।মেহিজাম থানার পুলিশ বাকিদেরও খোঁজ শুরু করছে।তবে জানা যায় মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি ফিরেছিলেন আসাম রাইফেলসের জওয়ান ওমপ্রকাশ ভারতী।কিন্তু বাড়ি ফেরার পরই মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সেই সময় বাংলা ঝাড়খন্ড সীমানায় দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়েন তিনি। তার উপর প্রাণঘাতী হামলা হয় এবং তার সঙ্গে থাকা টাকা-পয়সা আইডেন্টিটি কার্ড সহ সমস্ত কিছু ছিনিয়ে নেয় দুষ্কৃতীর দল।পুলিশের তরফে জানানো হয় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।বাকিদের খোঁজ চলছে তারাও দ্রুত ধরা পড়বে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *